বিএনএ ডেস্ক: আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।
আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ওয়াকার-উজ-জামান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফর শেষে আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিএনএ/শাম্মী
![]()

