20 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দেড়মাস পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

দেড়মাস পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে

ঢাকা:  বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রায় দেড়মাস পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২১ আগস্ট ) রাত ৮টা ২০ মিনিটে গুলশানে বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

গত ৮ জুলাই ২০২৪ মধ্যরাতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

এরমধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন। রাত সাড়ে ৮টায় দিকে তিনি বাসায় পৌঁছান। এসময় দলের নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানান।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা