33 C
আবহাওয়া
২:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

বিএনএ, ঢাকা: চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং বন্যার্তদের সহায়তার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংক্ষিপ্ত সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ আহ্বান জানান।

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, চারদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে সতর্ক থাকা ও বিষয়টি গণমাধ্যমে প্রচারে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট