29 C
আবহাওয়া
১০:৪৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আবুল বাসার (৩৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরের দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বাসার মালিবাগের ১৯ ওয়ার্ডের বিএনপির যুগ্ম সম্পাদক ও মালিবাগ পশ্চিম ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

কারারক্ষী শাহিনুর ইসলাম জানান, দুপুরের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পরেন বাসার। পরে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আবুল বাসার কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। তিনি কি মামলায় কারাগারে এসেছেন তা আমি বলতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া আবুল বাসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, আবুল বাসারকে গত ২৬ জুলাই পুলিশ গ্রেফতার করেছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাঠানো হয়। সেখানে তিনি আজ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষানীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক বাসারকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮