23 C
আবহাওয়া
১:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমিতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ মুছা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মুছা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দীন জানান, মুছা তার জমিতে চাষাবাদের কাজ করার সময় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যায়। খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যূৎ সমিতি-৩’র উপ ব্যবস্থাপক মাহাবুব আলম জানান, বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তবে বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়ার বিষয়টি কেউ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানাননি। জমিতে ছিঁড়ে পড়া তারটি ছিল নিউট্রাল। তারে হয়তো টান দেওয়ায় সেটি ফেইজের সঙ্গে লেগে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গিয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা