24 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

বিএনএ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায়  দাঁড়িয়ে থাকা অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। সোমবার (২১ আগস্ট)দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সরাইল উপজেলা বড়ইবাড়ি এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮)। বাকিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,   দুপুরে সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও দুজন পুরুষ নিহত ও দুজন যাত্রী আহত হয়েছেন। পরে আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে