24 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনএ গোপালগঞ্জ: ২১ আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলাদাভাবে এ কর্মসূচীর আয়োজন করে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জেলা ছাত্রলীগ।

শনিবার (২১ আগস্ট) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় বক্তরা বলেন, হাওয়া ভবনে বসে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর এ গ্রেনেড হামলার পরিকল্প করেছিল। আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছেন। গ্রেনেড হামলারকারীদের দ্রুত শস্তির দাবি জানান তারা।

পরে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে