23 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় নামাজ আদায়কারী ছাত্রদের পুরস্কার প্রদান

আনোয়ারায় নামাজ আদায়কারী ছাত্রদের পুরস্কার প্রদান

আনোয়ারায় নামাজ আদায়কারী ছাত্রদের পুরস্কার প্রদান

বিএনএ, আনোয়ারা : আনোয়ারার  বারখাইন ইউনিয়নের হযরত আবু বকর সিদ্দিক (রঃ) জামে মসজিদে ৪১ দিন জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায়কৃত ছাত্রদের  সাইকেল , ফ্যান, জায়নামাজ দিয়ে পুরস্কৃত করা হয়।শুক্রবার(২০ আগস্ট) জুমার নামাজের পর এই পুরষ্কার বিতরন করা হয়।

উক্ত আয়োজনের উদ্বোধক হিসেবে ছিলেন মসজিদের পেশ ইমাম এবং খতিব জনাব মওলানা মোহাম্মদ মফিজুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছির মোহাম্মদ এন্ড কোং এক্যাউন্টট্যান্টস এর প্রিন্সিপ্যাল আলহাজ্ব মোহাম্মদ নুরুল হুদা মনসুরি , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝি বা শি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আবু জাহের চৌধুরী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এভিপি আলহাজ্জ্ব মোঃ সিরাজুল ইসলাম।অনুষ্টানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ্ব মোঃ আবুল বশর।

অতিথিদের সংক্ষিপ্ত বক্তৃতায় মসজিদ কমিটির এই উদ্যোগ প্রশংসার দাবীদার এবং সমাজের সকল মুসলিম মানুষকে ৫ ওয়াক্ত নামাজের উৎসাহ যোগাবে।  শৈশব থেকেই মূলত নামাজের প্রতি উদ্ভূদ্ধ করতেই এই উদ্যোগ ।
৪১ দিন ৫ ওয়াক্ত জামায়াতের সাথে সালাত আদায়ের জন্য ৭ জনকে একটি করে সাইকেল ও জায়নামাজ , পূর্ণ ৪১ দিন আদায়ে যারা শতভাগ সফল হন নি তাদের মধ্যে ১৩ জনকে টেবিল ফ্যান ও জায়নামাজ প্রদান করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা