28 C
আবহাওয়া
৮:৪৯ অপরাহ্ণ - জুলাই ২১, ২০২৬
Bnanews24.com
Home » মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারনে তীব্র গ্যাস সংকট

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারনে তীব্র গ্যাস সংকট


বিএনএ ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাসীকৃত এলএনজি সরবরাহ দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে গেছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। তবে কোন টার্মিনালে কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে, কখন থেকে সরবরাহ কমেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে কিছু জানায়নি তিতাস।

সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানানো হয়েছে।

তিতাসের আওতাধীন এলাকায় দৈনিক প্রায় ২০০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে সাম্প্রতিক কয়েক দিনে সরবরাহ নেমেছিল ১৫০ কোটি ঘনফুটের নিচে।

সরবরাহ কম থাকায় , ঢাকা ছাড়াও গাজীপুর ও নারায়ণগঞ্জে গ্যাসের চাপ কমেছে। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার শেষ প্রান্তে থাকায় ঢাকায় সংকট তুলনামূলক বেশি হচ্ছে বলে তিতাসের কর্মকর্তারা জানিয়েছেন।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ