33 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » গোপালগঞ্জের কারফিউ প্রত্যাহার

গোপালগঞ্জের কারফিউ প্রত্যাহার


বিএনএ, গোপালগঞ্জ:গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা চারদিন পর প্রত্যাহার করা হয়েছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৮টার পর থেকে গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা এবং কারফিউ আর বলবৎ থাকবে না।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, “জেলার চলমান কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। দিনভর সংঘর্ষে চারজন নিহত হন। ওই রাতেই রাত ৮টা থেকে প্রথম দফায় জেলায় কারফিউ জারি করা হয়, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ ছিল।

পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত দ্বিতীয় দফা কারফিউ কার্যকর হয়। এরপর তিন ঘণ্টার বিরতির পর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও কারফিউ জারি করা হয়। একইভাবে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হলেও রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত আবার কারফিউ কার্যকর রাখা হয়। সর্বশেষ রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি ছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর