28 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ


বিএনএ, ঢাকা: ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৫ হাজার ২০৬ জন।

রোববার (২০ জুলাই) দিনগত রাত ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়।

পিএসসি সূত্রে জানা যায়, ৪৮তম বিশেষ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ