27 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নিখোঁজ কলেজছাত্র মিনহাজের মরদেহ উদ্ধার

নিখোঁজ কলেজছাত্র মিনহাজের মরদেহ উদ্ধার


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): কর্ণফুলী নদীতে নিখোঁজ কলেজ ছাত্র মো.মিনহাজের মরদেহ নদী থেকে উদ্ধার হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) রাতে কর্ণফুলী নদীর শিকলবাহা এলাকা থেকে মিনহাজের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল।

তিনি বলেন, শুক্রবার বিকেল ৫ টার দিকে নৌকার এক মাঝির কাছে খবর পেয়ে কর্ণফুলী নদীর নতুন ব্রিজের শিকলবাহা এলাকায় মিনহাজের পরিবারের সদস্যরা পৌঁছান। সেখানে মিনহাজের মরদেহ ভাসছিল।

মিনহাজের মরদেহ শনাক্ত করার পর রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

মিনহাজ পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ড এলাকার মাহমুদুল হকের ছেলে। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত।

গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব কালুরঘাট ফেরিঘাট এলাকায় নদীর স্রোতের তোড়ে তলিয়ে গিয়েছিল মিনহাজ।

বিএনএনিউজ/বাবর মুনাফ/ হাসনাহেনা

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ