27 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক


বিএনএ, বিশ্বডেস্ক : ইরাক সরকার কুরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একইসঙ্গে সুইডেন থেকে নিজেদের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নিয়েছে বাগদাদ।

এছাড়া ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের তেল খাতে সুইডিশ কোম্পানি এরিকসনের ওয়ার্ক পারমিট বাতিল করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে আবারও কুরআন অবমাননার পর ইরাকজুড়ে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। আবারও কুরআন পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশের পরপরই ইরাকি জনতা বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন দেয়।

সুইডেনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আজ সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে একদল দুর্বৃত্ত সমবেত হয় এবং পবিত্র কুরআনের অবমাননা করে। তারা কুরআনে আগুন দেওয়া হবে বলে ঘোষণা দিলেও পরে আগুন না দিয়েই সেখান থেকে চলে যায়।

এর আগে গত ঈদুল আজহার দিন সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমে মসজিদের সামনে পবিত্র কুরআনে আগুন দেওয়া হয়। সেদিন যে দুর্বৃত্ত কুরআনে আগুন দিয়েছিল তাকেই আবার কুরআনে আগুন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কুরআন অবমাননাকারী ঐ দুর্বৃত্তের নাম সালওয়ান মুমিকা। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি ইরাক থেকে পালিয়ে সুইডেনের আশ্রয়ে রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ