29 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ফিরে পাওয়ার আনন্দে মৌসুমী

ফিরে পাওয়ার আনন্দে মৌসুমী


বিনোদন ডেস্ক: পর্দায় অনিয়মিত হলেও দর্শকের হৃদয়ে নিয়মিত রাজত্ব করেন মৌসুমী। তবে ঢাকাই সিনেমার এই তারকাকে নিয়ে আলোচনা তুঙ্গে চলে আসে গেল জুন মাসে। জায়েদ খান-ওমর সানির দ্বন্দ্ব সামনে আসতেই আলোচনা বৃত্ত তৈরি করতে থাকে মৌসুমীকে কেন্দ্র করে।

ঘটনার শুরুতে মুখে কুলুপ এঁটে থাকলেও পরে সামজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন মৌসুমী। একসময় সানি-জায়েদ ইস্যু চাপা পড়ে গেলেও এই তারকা ইঙ্গিতপূর্ণ পোষ্টের ইতি টানেননি।

মঙ্গলবার (১৯ জুলাই) ইনস্টাগ্রামে ফের একটি পোস্ট দিয়েছেন মৌসুমী। নিজের বিষন্ন বদনের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘হারিয়ে যাওয়া কোনোকিছু ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম।’

তবে কী ফিরে পেয়েছেন, তা স্পষ্ট করেননি মৌসুমী। এমন প্রশ্ন অনুরাগীরাও করেছেন মন্তব্যের ঘরে গিয়ে। কিন্তু সেখানেও সাড়া দেননি এই অভিনেত্রী।

এদিকে চলতি মাসে ব্যক্তিগত বিপর্যয় কাটিয়ে কাজে ফিরেছেন মৌসুমী। নির্মিতব্য ‘সোনার চর’ চলচ্চিত্রের ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানি, জায়েদ খান প্রমুখ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট