28 C
আবহাওয়া
৫:২৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ইউপি সদস্যের মৃত্যু

চট্টগ্রামে করোনায় ইউপি সদস্যের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে করোনায় মোহাম্মদ শাহ আলম (৪৪) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) ঈদের দিন সকাল পৌনে ৮টার দিকে নগরের একটি হাসপাতালে তিনি মারা যান।

শাহ আলম চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকার হাজী মফজল আহমদের বাড়ির জাফর আহমেদের পুত্র।

করোনায় শাহ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বাসিন্দা ও কর্ণফুলী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানাজা বেগম।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ দেখা দিলে গত ১৩ জুলাই করোনা টেস্ট করেন শাহ আলম। পরে নমুনা পরীক্ষায় পজেটিভ হলে ওইদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অবনতি হলে গত ১৭ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে বুধবার সকালে মারা যান তিনি।

শাহ আলমের ভাগ্নে আকরাম হোসেন রানা বলেন, কোভিড আক্রান্ত হয়ে ঈদের দিনই মারা গেলেন মামা। ছোট ছোট মামাতো ভাইবোনগুলো অকালে এতিম হয়ে গেল।

বেলা ২টার পর স্বাস্থ্যবিধি মেনে গাউছিয়া কমিটি কর্ণফুলী টিমের সহায়তায় সৈন্নার গোষ্ঠী জামে মসজিদ প্রাঙ্গণে নামজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা