29 C
আবহাওয়া
৫:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » নৌকাডুবিতে মেডিকেল শিক্ষার্থীসহ দুই বন্ধুর ‍মৃত্যু

নৌকাডুবিতে মেডিকেল শিক্ষার্থীসহ দুই বন্ধুর ‍মৃত্যু


বিএনএ, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামের গজারমারি বিলে ঐ নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কান্দুলি গ্রামের সোহরাব মিয়ার ছেলে ও রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোশাররফ হোসেন মিল্টন (২২) এবং একই এলাকার সাদা মিয়ার ছেলে ও শেরপুর তিনআনী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমানউল্লাহ (২২)। তারা একে অপরের বন্ধু।

উপজেলার ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট