25 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

land fall

বিএনএ ডেস্ক: কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২৩)। সাত মাস আগে তাদের বিয়ে হয়েছিল। আনোয়ার ওই এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আনোয়ারের স্বজন আবদুল্লাহ বলেন, ভারী বৃষ্টিপাতে বাদশাঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন আনোয়ার ও তার স্ত্রী মাইমুনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বুধবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ রোহিঙ্গা ও স্থানীয় একজন নিহত হন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা