29 C
আবহাওয়া
২:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে কোরবানির পশু বেচাকেনা শুরু

রাউজানে কোরবানির পশু বেচাকেনা শুরু

রাউজানে কোরবানীর পশু বেচাকেনা শুরু

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য গরু, মহিষ ও ছাগল বেচাকেনা চলছে। বুধবার (২১ জুন) রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের হযরত গফুর আলী বোস্তামী চারা বটতল বাজারে ছোট, মাঝারী ও বড় সাইজের গরু উঠে। কোরবানির প্রথম পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন তাদের পছন্দের পশু ক্রয় করতে দেখা যায়।

বুধবার রাউজানের হলদিয়া আমির হাট, গহিরা কালচান্দ চৌধুরী হাট, ৭নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাট বাজারে কোরবানির পশুর হাট বসে। প্রথমদিকে কোরবানির পশুর হাটে বেচাকেনা কম হয়। অনেকেই হাট-বাজার ঘুরে ঝামেলা এড়ানোর জন্য বুধবার কোরবানির পশুর হাট থেকে গরু, ছাগল ক্রয় করেছে। আবার অনেক ক্রেতাকে বাজার ঘুরে গরু দেখে রাখার ঝামেলা এড়াতে আগাম গরু ক্রয় না করে বাড়ীতে চলে যেতে দেখা যায়।

চারা বটতল বাজারে তোলা জসিমের লালন করা গরু কালো মানিকের (ষাড়) দাম হাকা হচ্ছে ৭ লাখ টাকা।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী