27 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ থেকে মিয়ানমারে ‘করিডোর’ নিয়ে কোনো আলোচনা হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ‘করিডোর’ নিয়ে কোনো আলোচনা হয়নি: নিরাপত্তা উপদেষ্টা


বিএনএ, ঢাকা : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বুধবার (২১ মে) সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সরকার মিয়ানমারকে কোনো ধরনের ‘করিডোর’ দেওয়া নিয়ে কারও সঙ্গে আলোচনা করেনি এবং ভবিষ্যতেও এ নিয়ে কোনো আলোচনা করবে না।

‘আমরা যা বলেছি, তা হলো রাখাইন রাজ্যে মানবিক সংকটের কারণে জাতিসংঘের সঙ্গে খাদ্য ও ওষুধ পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। এর বাইরে কিছু নয়,’ বলেন তিনি।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা বিবেচনা সব অংশীজনদের সঙ্গে পরামর্শ করেই নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, কোনো দেশ এমনকি যুক্তরাষ্ট্রের তরফ থেকেও তাদের ওপর কোনো চাপ নেই।

‘আমরা কাউকে ফ্রি পাস দিতে পারি না,’ বলেন খলিলুর। এ সময় তিনি বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

তিনি জানান, ‘বাংলাদেশ এরইমধ্যে ১২ লাখের বেশি রোহিঙ্গার বোঝা বহন করছে এবং দেশটি আর কোনো রোহিঙ্গা শরণার্থী গ্রহণ করতে পারবে না।’

ড. খলিল বলেন, ‘বাংলাদেশের মূল লক্ষ্য হলো রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন।’

‘তাদের অবশ্যই ফিরতে হবে, এবং সেখানে (মিয়ানমারে) থেকেই তাদের জীবন গড়তে হবে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘এ ইস্যুতে কোনো সমন্বয়হীনতা নেই এবং তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।’

খলিলুর রহমান বলেন, ‘করিডোর’ ইস্যুটি প্রথমে একটি প্রতিবেশী দেশের পক্ষ থেকেই আলোচনায় আসে।’

তিনি জানান, ‘গত সাত বছরে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি, তবে বর্তমান অন্তবর্তী সরকার এটি আবারো আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় নিয়ে এসেছে।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী