23 C
আবহাওয়া
১১:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিকদের প্লট বরাদ্দে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল

সাংবাদিকদের প্লট বরাদ্দে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল

মির্জা আব্বাস

বিএনএ, ঢাকা : সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার কার্যক্রম বাতিল করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এই মামলায় মির্জা আব্বাসের আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করে বুধবার (২১ মে) রায় দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯শ’ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় এই মামলা করে দুদক। পরে দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান তদন্ত শেষ করে মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ২০১৭ সালের ২০ অক্টোবর মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৪।

২০১৬ সালের ৮ ডিসেম্বর মামলাটি বাতিলের জন্য মির্জা আব্বাস ফৌজদারি রিভিশন মামলা দায়ের করলে একই বছরের ১৪ ডিসেম্বর মামলাটি কেন বাতিল করা হবে না, সেই মর্মে রুল ও তিন মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। ২০১৯ সালের ১৩ মে হাইকোর্ট দুর্নীতির মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন মির্জা আব্বাস। সে আবেদন আজ মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা