33 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি মাকসুদ আলম

নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি মাকসুদ আলম


বিএনএ, ঢাকা: কমডোর মোহাম্মদ মাকসুদ আলমকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২১ মে) নৌ বাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিতে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হককে বদলি করে নৌবাহিনীতে ফেরানো হলো। তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে নৌবাহিনীর কর্মকর্তা কমডোর মোহাম্মদ মাকসুদ আলমকে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনের উল্লেখ করা হয়।

মাকসুদ আলম এর আগে চিটাগং ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর