27 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে পেট্রল ও ডিজেলের দাম কমল

ভারতে পেট্রল ও ডিজেলের দাম কমল

oil

বিএনএ, বিশ্বডেস্ক : পেট্রলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল ভারত সরকার। তাতে পেট্রলের দাম কমবে লিটার প্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম কমবে লিটারপ্রতি ৭ টাকা। নতুন দাম শনিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।

শনিবার (২১ মে) এ কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে। এর ফলে ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ‘আমরা পেট্রলের প্রতি লিটারে কেন্দ্রীয় আবগারি শুল্ক ৪ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে দিচ্ছি। এটি পেট্রলের দাম প্রতি লিটারে সাড়ে ৯ টাকা এবং ডিজেলের প্রতি লিটারে ৭ টাকা করে কমবে।’

৬ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আবগারি শুল্ক কমাল ভারত। গত বছরের নভেম্বরে, প্রতি লিটারে ৫ টাকা করে কমানো হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা