27 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » এবার পবিত্র হজে যাচ্ছেন মুশফিক

এবার পবিত্র হজে যাচ্ছেন মুশফিক

মুশফিকুর রহিম

এবার পবিত্র হজ পালন করবেন  শ্রীলংকা টেস্টে(চট্টগ্রাম টেস্ট) দারুণ পারফর্ম করা বাংলাদেশ দলের মুশফিকুর রহিম।

চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ১২ জুলাই। সেই হজ পালনের জন্য উইন্ডিজ সফর থেকে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দিয়েছেন মুশফিক। বোর্ডের পক্ষ থেকে মুশফিকের ছুটির আবেদন মঞ্জুরও করা হয়েছে বলে জানা গেছে।

উইন্ডিজ সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক সূচি অনুসারে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে লড়াই। আগামী ১৬ ও ২৪ জুন টেস্ট দুটো হতে পারে। এরপর পর টি-টোয়েন্টি সিরিজ ২, ৩ ও ৭ জুলাই  এবং ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের উইন্ডিজ সফর।

মুশফিক ছাড়াও ইনজুরির কারণে উইন্ডিজ সফরে থাকছেন না তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ