বিএনএ, ঢাকা : সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকার ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন এবং নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৮৮ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৮৫ জনের। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫-এ।
বিএনএনিাউজ/এইচ.এম।
![]()

