29 C
আবহাওয়া
৪:০০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বিএনএ, স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।

দেশ ছাড়ার আগে মিরপুর একাডেমি মাঠে দলীয় ফটোসেশনে অংশ নেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এর আগে গত শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন আগের মতোই আজিজুল হাকিম তামিম। এছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল, ওলিনরা কালাম সিদ্দিকিসহ আরও কয়েকজন উদীয়মান ক্রিকেটার। মূল স্কোয়াড ছাড়াও অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে আরও ৫ জন ক্রিকেটারকে।

আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে যুব টাইগারদের শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট