32 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গিয়াস উদ্দিন বুলবুল ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

গিয়াস উদ্দিন বুলবুল ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত


বিএনএ, ফেনী: ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর নির্বাচন ও বিশেষ সাধারণ সভা বৃহস্পতিবার (২১ এপ্রিল) সমবায় ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক সমবায় শিক্ষায়তন ফেনীর অধ্যক্ষ শাহ নেওয়াজ চৌধুরী। ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি গিয়াস উদ্দিন আহম্মদ বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সমবায় অফিসার কাজী মো. সালাহ উদ্দিন, দাগনভূঞা উপজেলা সমবায় অফিসার নুরুল মোস্তফা, ফুলগাজী উপজেলা সমবায় অফিসার মুরাদ আহম্মদ।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে কমিটি ষোষণা করে সদর উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর বশিদ। কমিটিতে সভাপতি হলেন গিয়াস উদ্দিন আহম্মদ বুলবুল, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, পরিচালক মজিবুর রহমান ও মো. নরুজ্জমান।

ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমানের সঞ্চালনায় সমবায়িদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন বাচ্চু, মির্জা মীর কাশেম, কাজী কামাল উদ্দিন, সাহাব উদ্দিন, মফিজুর রহমান, মফিজুল হক, হাজী মনির আহম্মদ, শাহীনা আক্তার গিয়াস।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন ফেনী,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা