23 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নিউমার্কেটে সংঘর্ষ: হত্যাসহ তিন মামলা

নিউমার্কেটে সংঘর্ষ: হত্যাসহ তিন মামলা

নিউমার্কেটে সংঘর্ষ

বিএনএ, ঢাকা : ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় হত্যাসহ মোট তিনটি মামলা দায়ের হয়েছে। পথচারী নাহিদ হত্যা, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এসব মামলায় ঢাকা কলেজ ও নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী, কর্মচারী ও হকার মিলে মোট এক হাজার ৩০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান  গণমাধ্যমকে বলেন, পথচারী নাহিদ হত্যা মামলায় অজ্ঞাত কয়েকজন, পুলিশের ওপর হামলার মামলায় ২৪ জনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিরা অজ্ঞাতনামা। ভিডিও ফুটেজ ও তদন্তে এসব অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। এছাড়া সংঘর্ষের ঘটনায় আজ আহত যে দোকান কর্মচারী মারা গেছেন সে বিষয়ে আরেকটি মামলা হবে।

নিউমার্কেট থানার পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে নাহিদ হত্যায় তার চাচা মো. সাঈদ বাদী হয়ে মামলা করেন। এতে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

এছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানার এক উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে নিউ মার্কেটের ২৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৯০০ ব্যক্তিকে আসামি করে মামলা করেন। গত বুধবার সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ১৫০-২০০ ব্যক্তিকে আসামি করে মামলা করেন নিউ মার্কেট থানার আরেক উপপরিদর্শক (এসআই) ইয়ামিন কবির।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা