33.1 C
আবহাওয়া
১২:৫৮ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না চবিতে

দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না চবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিএনএ,চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে না এ বছরেও। বৃহস্পতিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি বাংলাদেশ নিউজ এজেন্সিকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস‌এম আকবর হোছাইন।

তিনি বলেন, ‘দ্বিতীয়বার আবেদন করে ভর্তি হওয়া যাবে না। যারা ২০১৯ সালে মাধ্যমিক (এসএসসি) ও সমমান দিয়েছে এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক (এইচ‌এসসি) ও সমমান পরীক্ষা দিয়েছে কেবল তারাই ভর্তি হতে পারবে।’

কোর কমিটির সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, ডিনবৃন্দ ও ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখার বিষয়ে বিবেচনা করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে আজকের সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার থাকছে না বলে সাফ জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিএনএ/নবাব,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার