27 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মেট্রোরেলের বগি ঢাকায় পৌঁছেছে

মেট্রোরেলের বগি ঢাকায় পৌঁছেছে

মেট্রোরেলের বগি ঢাকায় পৌঁছেছে

বিএনএ, ঢাকা : মেট্রোরেলের প্রথম বগি বুধবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর ১২টার দিকে সরকারের সংশ্লিষ্ট ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে বলা হয়েছে, ‘কঠোর লকডাউন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ দিন-রাত অব্যাহত আছে।

১৭ এপ্রিল ডিএমটিসিএল বলেছিল, ‘মোংলা সমুদ্র বন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাবলি সম্পন্ন করে প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী দু’টি বার্জ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরা ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটির উদ্দেশ্যে ১৬ এপ্রিল যাত্রা শুরু করেছে। বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জ দুইটি নদীপথে আগামী ২৩ এপ্রিল ২০২১ তারিখ উত্তরা পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। আজ চাঁদপুর অতিক্রম করেছে।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা