29 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বোনে বোনে কথা কাটাকাটি, ছোট জনের আত্মহত্যা

বোনে বোনে কথা কাটাকাটি, ছোট জনের আত্মহত্যা


বিএনএ,চট্টগ্রাম: ইফতারি নিয়ে দুই বোনের কথা-কাটাকাটির জেরে আত্মহত্যা করেছে শারমিন আক্তার (৩০) নামে এক তরুণী। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত পৌনে নয়টায় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদের দাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

শারমিন চাদঁপুরের সদরের মো. শাহাজানের মেয়ে। তার স্বামী নাম মো. মোক্তার হোসেন।

শারমিনের শ্বশুর রহুল আমিন মোল্লা জানান, ইফতার তৈরি করা নিয়ে বড়বোন মৌসুমীর সঙ্গে শারমিনের কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের অজান্তে শারমিন ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, পারিবারিক ঝগড়ার জেরে শারমিন গলায় দড়ি দিলে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল