26 C
আবহাওয়া
৬:৩৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল


বিএনএ, ঢাকা : ঈদের দিনে দর্শনার্থীর ঢল নেমেছে চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে হাজির হয়েছেন চিড়িয়াখানা প্রাঙ্গনে। বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকেই রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় এমন দৃশ্য।

মূলত, চিড়িয়াখানায় ঢুকতেই প্রথম দেখা যেসব প্রানীদের, তাদের নিয়ে শিশুদের আগ্রহটা একটু বেশি। সকালে জাতীয় চিড়িয়াখানায় বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ডকারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই।

এক প্রান্তে যখন দল বেঁধে চড়ে বেড়াচ্ছে হরিণ, অন্যপ্রান্তে লম্বা গলা বাড়িয়ে জিরাফ যেন স্বাগত জানাচ্ছে আগত দর্শণার্থীদের।

তবে টিকিট কাউন্টার, চিড়িয়াখানা প্রাঙ্গণ ও চিড়িয়াখানা সংলগ্ন ফুটপাতে দর্শনার্থীর ভিড় থাকলেও টিকিট কেটে প্রবেশ করতে বেগ পেতে হয় দর্শনার্থীদের। গেটের বাইরে ভ্রাম্যমাণ হকারদের জটলাও দেখা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ