26 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ১৪ হাজার টাকা

সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ১৪ হাজার টাকা

স্বর্ণ

বিএনএ, ডেস্ক : দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে। সব থেকে ভালো মানের  এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি।

আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে ২০ মার্চ সোনার দাম কিছুটা কমানো হয়। এখন আবার দাম বাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করা হলো।

নতুন দাম অনুযায়ী— সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৭ হাজার ৭৯৯ টাকায় বিক্রি করা হবে।

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!