25 C
আবহাওয়া
১০:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মা হলেন সংগীতশিল্পী লিজা

মা হলেন সংগীতশিল্পী লিজা

লিজা

বিনোদন ডেস্ক: মা হলেন ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে গায়িকা লিজার একটি ছবি পোস্ট করে এ খবর জানান গীতিকার কবির বকুল।

এ গীতিকার তার পোস্টে লিখেছেন, কন্যাসন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা। ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

এর আগে গতকাল সোমবার (১৮ মার্চ) গায়িকার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী লেখেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন, ওকে…।

গত নভেম্বরে বিয়ের খবর প্রকাশ্যে আসে এ লাস্যময়ী সুন্দরী কণ্ঠশিল্পীর। তার স্বামী সবুজ খন্দকার আমেরিকা প্রবাসী। পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের।

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো’য় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন লিজা। এরপর ২০১২ সালে একক অ্যালবাম তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১ প্রকাশ হয়।

২০১৫ সালে প্রকাশ হয় দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলি সুরাইয়া’। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে নিয়মিত একক সংগীতে কণ্ঠ দেয়ার পাশাপাশি অর্ধশতাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এ গায়িকা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা