23 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » উখিয়ায় গুলিতে ২ রোহিঙ্গা নিহত

উখিয়ায় গুলিতে ২ রোহিঙ্গা নিহত

উখিয়ায় গুলিতে ২ রোহিঙ্গা নিহত

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে দুষ্কৃতিকারীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ক্যাম্প ১৩-তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুজনের নামই রফিক উদ্দিন। তারা ক্যাম্প ১৩ এর বাসিন্দা। তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাদের দুজনের বয়স ৩০-৩৫ এর মধ্যে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প ১৩-তে একদল দুষ্কৃতিকারী দুপুর ১টার দিকে এসে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। আর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন আরেক রফিককে। এ ঘটনায় অপর এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সন্ত্রাসীদের ধরতে পুলিশ পুরো ক্যাম্প জুড়ে কাজ করছে।

বিএনএনিউজ/ শাহীন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!