23 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অগ্নিকাণ্ডে আহত যুবকের মৃত্যু

রাজধানীতে অগ্নিকাণ্ডে আহত যুবকের মৃত্যু

রাজধানীতে অগ্নিকাণ্ডে আহত যুবকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর নিউমার্কেটের সাইন্স ল্যাবরেটরির তিন তলা ভবনে আগুন লাগার ঘটনায় আহত মো. নুরুন্নবী (২৩) নামের আরো এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬-এ।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

নিহতের আত্মীয় সাকিব আল আকবর জানান, গত ৫ মার্চ সাইন্স ল্যাবরেটরির ঘটনাস্থলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে তাঁর মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত নুরুন্নবী ঢাবির জহিরুল হক হলে থাকতেন। তিনি ইসলামী স্টাডিজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম, বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!