27 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ফজলে করিম চৌধুরী

বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ফজলে করিম চৌধুরী

সাবেক এমপি ফজলে করিম ৫ দিনের রিমান্ডে

বিএনএ, রাউজান (চট্টগ্রাম) : বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ইন্টার পার্লামেন্টারি অ্যান্ড সিকিউরিটি অনুবিভাগ আইপিআর-১ শাখার পরিচালক সামিয়া রুবাইয়াত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ ও মরক্কো জাতীয় সংসদের সদস্যগণের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান প্রদান এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক দৃঢ়করণের ক্ষেত্রে এই গ্রুপ কাজ করবে।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকারকে পৃষ্ঠপোষক করে ১০ সদস্য বিশিষ্ট মৈত্রী গ্রুপ গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আনোয়ারুল আজিম এমপি (ঝিনাইদহ-৪), মেরিনা জাহান এমপি (সিরাজগঞ্জ-৬), মাহমুদুল হাসান রিপন এমপি (গাইবান্ধা-৫), হাবিবুর রহমান এমপি (সিলেট-৩), নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি (লক্ষীপুর-২), অসিম কুমার উকিল এমপি (নেত্রকোণা-৩), মোঃ শাহ আলম এমপি (বরিশাল-২), হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি (ঠাকুরগাঁও-৩) ও বেগম শিরিন আহম্মেদ এমপি (মহিলা আসন-১)।

চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি পদে অধিষ্ঠিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অভিনন্দন জ্ঞাপন করেন।

বিএনএনিউজ/ শফিউল আলম, বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা