27 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মালাবিতে ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯৯

মালাবিতে ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯৯

মালাবিতে ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯৯

বিএনএ, বিশ্ব ডেস্ক : সোমবার (২০ মার্চ) মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৯৯ হয়েছে। এর আগে রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় প্রাণহানি ৪৭৬ বলা হয়েছিল। বাস্তুচ্যুত লোকের সংখ্যা চার লাখ, ৯০ হাজার ৯৮ থেকে হয়েছে পাঁচ লাখ আট হাজার ২৪৪ জন।

মালাবির প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ বাহিনীর নেতৃত্বে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কমিশনার চার্লস কলেম্বা বলেছেন, বাস্তুচ্যুত লোকজনের জন্যে ক্যাম্প আরো বাড়ানো হয়েছে। মোট ক্যাম্পের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৪। আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৩২ জন। এর আগে এ সংখ্যা ছিল ৯১৮। ঘূর্ণিঝড়ে নিখোঁজ হয়েছে ৪২৭ জন।

মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা দুর্যোগ অবস্থা ঘোষণার পর বিদেশী মিশনসমূহ, সরকারি, স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহসহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি মানবিক সহায়তা ও উদ্ধার অভিযানে সহযোগিতায় এগিয়ে এসেছে। মানবিক সহায়তার জন্যে সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি মালাবির জন্যে তিন লাখ মার্কিন ডলার অনুমোদন করেছে।

উল্লেখ্য, গত শনিবার আফ্রিকান দেশ মালাবি, মোজাম্বিক ও মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ফ্রেডি আঘাত হানে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ