26 C
আবহাওয়া
১১:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে ছেলের কিল ঘুষিতে বৃদ্ধ মায়ের মৃত্যু

ময়মনসিংহে ছেলের কিল ঘুষিতে বৃদ্ধ মায়ের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের সদরে পারিবারিক কলহের জেরে ছেলের কিল ঘুষিতে হাফিজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে ছেলে মো. আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৪০) পলাতক রয়েছেন।

সোমবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের পালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন ওই এলাকার মৃত জবান আলীর স্ত্রী।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছে ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার পর থেকে ছেলে ও তার স্ত্রী পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল, ১১ টার দিকে নিহত হাফিজা খাতুন ও তার পুত্র বধুর সাথে ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মাকে কিল ঘুষি মারে। এতে বৃদ্ধ মা হাফিজা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী