28.9 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে

কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, ঢাকা: রাজধানীর কল্যাণপুরে ৯নং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি উনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বস্তিতে আগুন লেগে পুড়েছে শত শত ঘর। নিঃস্ব হয়েছেন অনেকে।

রোববার (২০ মার্চ) রাত ৯টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পরে সেখানে কাজে যোগ দেয় আরও সাতটি ইউনিট। ১৪টি ইউনিটের প্রচেষ্টায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ২০ মিনিটে পুড়ে ছাই হয়েছে সব।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাদ্দাম হোসেন বস্তি পরিদর্শনে আসেন। এসময় তিনি বলেন, ‘আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। এখানে একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর লাগানো। চারদিকে দেয়াল থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে। এরপর পানির সংকট তো আছেই।’

তিনি বলেন, ‘আমাদের ১৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, সেটা পরে জানানো যাবে।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির