25 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ২২ জনের প্রাণহানি, শনাক্ত ২১৭২

করোনায় আরও ২২ জনের প্রাণহানি, শনাক্ত ২১৭২

করোনার উচ্চ ঝুঁকিতে দেশের ৩৭ জেলা

বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে  সারাদেশে আরও ২২ জন মারা গেছে ।আক্রান্ত হয়েছে ২ হাজার ১৭২ জন । রোববার (২১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আক্রান্তদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ২২ হাজার ৪০৫ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন ও ষাটো ১৩ জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে দুজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয় এর ১০ দিন পর, ১৮ মার্চ।  রোববার পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ছয় হাজার ৫৭০ জন (৭৫ দশমিক ৬০ শতাংশ) ও নারী দুই হাজার ১২০ জন (২৪ দশমিক ৪০ শতাংশ)।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!