25 C
আবহাওয়া
৩:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আক্রন্ত আরও ১১১

চট্টগ্রামে করোনায় আক্রন্ত আরও ১১১


বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় ৯০০টি নমুনা পরীক্ষায় ১১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ১০০ জন এবং উপজেলায় ১১ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৭ হাজার ৫৫১ জন। যাদের মধ্যে নগরে ২৯ হাজার ৭১০ জন ও বিভিন্ন উপজেলায়  ৭ হাজার ৮৪১জন । রোববার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫০জন। যাদের নগরে ৪৫জন ও উপজেলা পর্যায়ে ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৩ হাজার ৪৪৮জন। গত চব্বিশ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয় নি। এ পর্যন্ত করোনায় ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। যাদের নগরে ২৮১ জন ও বিভিন্ন উপজেলায় ১০২জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৪টি ল্যাবে ৯০০ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ১০০ জন এবং উপজেলায় ১১ জন। আক্রান্তের ১২.৩৩ শতাংশ বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!