30 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দুই বাসের চাপায় পড়ে যুবক নিহত

দুই বাসের চাপায় পড়ে যুবক নিহত

ঢামেক হাসপাতাল

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুই বাসের চাপায় পড়ে রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর নড়াইল কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া নাসিরের সহকর্মী মো. সুমন খান জানান, নাসিরের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। শনির আখড়া এলাকায় পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন।

তিনি বলেন, যাত্রাবাড়ী নড়াইল কাউন্টারের সামনে সেতু ডিলাক্স পরিবহন ও বনফুল পরিবহনের যাত্রীবাহী দুই বাসের মাঝখানে পড়ে নাসির গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা