23 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ

চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ


বিএনএ, চট্টগ্রাম : মঙ্গলবার রাত ১২টা পেরুতেই  বিউগলে বেজে উঠলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এর মাধ্যমে শুরু হয় ৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।  জানানো হয় রাষ্ট্রীয় সালাম। এরপর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধার্ঘ্য অর্পণের আনুষ্ঠানিকতা শুরু।

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরুতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন  চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

পরবর্তীতে আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গসংগঠন, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিএনএনিউজ /নাবিদ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা