20 C
আবহাওয়া
৩:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফেসবুক লাইভে এসে কাঁদলেন পূজা

ফেসবুক লাইভে এসে কাঁদলেন পূজা


বিএনএ,ঢাকা: ঢাকাই সিনেমার এ সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি হঠাৎ লাইভে এসে কাঁদলেন।তার একটি পোষা বিড়াল নয় তলার বারান্দা থেকে পড়ে মারা গেছে। আর বিষয়টির কারণে শোকাচ্ছন্ন তিনি। ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে বিষয়টি শেয়ার করেন এই নায়িকা।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক লাইভে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

পূজা বলেন, ‌‌‘চার বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। সকালেও গোসল করিয়েছি। কিন্তু কী হলো বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়েছে। সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে আসলেও এবার আর ফিরে এলো না। ’

পূজা জানান, সঙ্গে সঙ্গে নিচে নেমে ক্ষতবিক্ষত বেড়ালটিকে নিয়ে ওপরে আসেন। প্রিয় প্রাণীটিকে শিগগিরই সমাহিত করবেন তিনি।

পূজা চেরির নায়িকা হিসেবে অভিষেক হয় যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর-জাহান’-এ অভিনয়ের মাধ্যমে। এরপর কাজ করেছেন ‘প্রেম আমার-২’ ও ‘পোড়ামন ২’ সিনেমায়।বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা