18 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু পাঁচ লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু পাঁচ লাখ ছাড়ালো


বিএনএ ডেস্ক:যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে। করোনার সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়ার্ল্ডমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দেশটিতে করোনায় মৃতের মোট সংখ্যা ছিল পাঁচ লাখ ৯ হাজার ৯১৬ জন।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় দফা ঢেউ শুরু হয়। ওই সময় দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রথম দফার চেয়েও বাড়তে শুরু করে। গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছিল চার হাজার ৫০০ এর বেশি। ৮ জানুয়ারি দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়। ওই দিন তিন লাখ আট হাজার ১৩ জনের সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে করোনার প্রাদুর্ভাবের পর ২৪ ঘণ্টায় আক্রান্তের এটাই ছিল সর্বোচ্চ সংখ্যা।

ওয়ার্ল্ডমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দুই কোটি ৮৭ লাখ আট হাজার ৩৯৫ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৩৮৩ জন।

সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রে গত বছরের ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষগুলো টিকা সংকটের অভিযোগ করেছে।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা