25 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিদেশী সিগারেটসহ আটক ৫

বিদেশী সিগারেটসহ আটক ৫

বিদেশী সিগারেটসহ আটক ৫

বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলী ও চকবাজারে অভিযান চালিয়ে বিদেশী বিভিন্ন ব্যান্ডের ৭২ হাজার ২০০পিস সিগারেট জব্দ করেছে র‌্যাব-১০। এ সময় আটক করা হয়েছে ৫ সিগারেট কালোবাজারীকে।শনিবার(২০ ফেব্রুয়ারী) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের একটি দল কদমতলীর দক্ষিণ দনিয়া ও দক্ষিন রায়েরবাগ এবং চকবাজারের বেগম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুল বারেক (৩৭), আব্দুল খালেক (২৮), মিজান আবেদীন (৪৭), আসাদুল ইসলাম (২৫) ও মোক্তার হোসেন (৫৫)। রোববার (২১ র‌্যাব-১০ এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, সিগারেট ছাড়াও তাদের কাছ থেকে ৬টি মোবাইল ও নগদ ৭ লাখ ৮০ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশী ও বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ ও বিক্রি করছিলেন।

বিএনএ/ এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!