25 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চ্যাম্পিয়ন লিগের হারের হতাশা ভুলে মাঠে নামবে মেসিরা

চ্যাম্পিয়ন লিগের হারের হতাশা ভুলে মাঠে নামবে মেসিরা

চ্যাম্পিয়ন লিগের হারের হতাশা ভুলে মাঠে নামবে মেসিরা

বিএনএ,স্পোর্টসডেস্ক : লা লিগায় অষ্টম জয়ের লক্ষ্যে কাদিসের বিপক্ষে আজ মাঠে নামবে বার্সেলোনা। রোববার(২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ক্যাম্প নূউয়ে খেলাটি অনুষ্ঠিত হবে। রোনাল্ড কোম্যানের দল বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে। টানা চার পরাজয়ে  ১৫ তম স্থানে  কাদিস ক্লাবটি।

২০২১ মৌসুমটা দারুণ শুরু করেছে বার্সা দলটি। গত সপ্তাহে আলাভেসের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছিল কাতালানরা। যদিও চ্যাম্পিয়ন লিগের রাউন্ড ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৪-১ গোলে হেরেগিয়েছিল মেসিরা। পরের ধাপে পৌঁছাতে হলে পাহাড়সম বাঁধা টপকাতে হবে বার্সেলোনাকে। ১০ মার্চ মধ্যরাতে দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে পিএসজির মাঠে।

অন্যদিকে মৌসুমটা অসাধারণ শুরু করেছিল কাদিস।পরে তা আর ধরে রাখতে পারেনি দলটি। শেষ পাঁচ খেলায় একটি মাত্র পয়েন্ট যোগ করে ক্লাবটি। টানা চার খেলায় হেরে কঠিন সময় পার করছে আলভারো সারেভেরার শির্ষরা।

বার্সেলোনা :

কাদিসের বিপক্ষেও ইনজুরির কারনে আনসু ফাতি, ফিলিপ কৌতিনহো এবং সের্গি রবার্তোকে পাবেনা বার্সা ।

কাদিস :

চোটের কারনে মাঠে দেখা যাবেনা অগাস্টো ফার্নান্দেজ, কার্লোস আকাপাও ,লুইস্মি কুইজাদাকে।সাসপেনসনের ফিরবে মার্কোস মাউরো। জুয়ান কালার জায়গায় খেলবেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

সম্ভাব্য একাদশ :

বার্সেলোনা :

টের স্টেগেন, ডেস্ট, পিক, লেঙ্গেল্ট, আলবা, পেদ্রি, বুসকেটস, ডি জং, ট্রিনকাও, মেসি, গ্রিজম্যান।

কাদিস এফসি:

লেডেসমা; ইজা, আলকালা, মাউরো, এস্পিনো, সানচেজ, জোনসন, ফালি, পেরিয়া,লোজনো, নেগ্রেদো।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা