29 C
আবহাওয়া
১১:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আবারো সাইফ-কারিনার ঘরে এলো পুত্রসন্তান

আবারো সাইফ-কারিনার ঘরে এলো পুত্রসন্তান

আবারো সাইফ-কারিনার ঘরে এলো পুত্রসন্তান

বিএনএ, ঢাকা : আবারো সাইফ-কারিনার ঘরে এলো পুত্রসন্তান। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

২০১৬ সালে প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন কারিনা। তার নাম তৈমুর আলি খান। তৈমুর সম্প্রতি চার বছরে পা দিয়েছে। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে ছোট্ট নবাব।

২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। দ্বিতীয় সন্তান জন্মের আগে নতুন বাড়িতে উঠেছিলেন সাইফ-কারিনা। সে বাড়িতে লাইব্রেরি, সুইমিং পুল এবং শিশুদের জন্য বিশেষ একটি নার্সারি তৈরি করা হয়েছে।

এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই সিনেমার চিত্রায়ণে অংশ নিয়েছিলেন কারিনা। আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর সাইফ আলি খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভূত পুলিশ’, ‘বান্টি অউর বাবলি টু’, ‘আদিপুরুষ’ এবং হৃতিক রোশনের সঙ্গে তামিল সিনেমা ‘বিক্রম বেধা’।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী