25 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আতলেতিকোকে চাপে ফেলল রিয়াল

আতলেতিকোকে চাপে ফেলল রিয়াল

রিয়াল

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় রিয়াল ভাইয়াদলিদকে ১-০ গোলে হারিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল জিনেদিন জিদানের দল। দুই দলের পয়েন্ট ব্যবধান এখন ৩। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ম্যাচের একমাত্র গোলটি করেন কাসেমিরো। ভাইয়াদলিদের বিপক্ষে মাদ্রিদ টানা তিন ম্যাচ জিতল একই ব্যবধানে।

অবনমন অঞ্চলে থাকা ভাইয়াদলিদ খুব বেশি সুযোগ পায়নি। তবে এর মধ্যেও অন্তত দুইবার তারা কঠিন পরীক্ষায় ফেলে থিবো কোর্তোয়াকে। বেলজিয়ান গোলরক্ষকের দৃঢ়তায় টানা তৃতীয় ম্যাচে জাল অক্ষত রাখে রিয়াল। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারাচ্ছিলেন মার্কো আসেনসিও, ভিনিসিউস জুনিয়র, মারিয়ানো দিয়াসরা। এরপরও ২৩ ও ৩০তম মিনিটে দুইবার জালে বল পাঠান মারিয়ানো। তবে দুবারই অফসাইডের জন্য গোল মেলেনি।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটের সময় হেডে নিশানা খুঁজে নেন কাসেমিরো। টনি ক্রুসের ফ্রি কিকে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের হেড পোস্টে লেগে জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল। চলতি আসরে এটি তার পঞ্চম গোল। এই জয়ে ২৪ ম্যাচে ১৬ জয় ও চার ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আতলেতিকো। ২৩ ম্যাচে দিয়েগো সিমেওনের দলের ৫৫ পয়েন্ট। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা