28 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

বিএনএ, ঢাকা : জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা। সরাসরি সরকার পরিচালিত বায়তুল মোকাররমের মতো মসজিদগুলো ও নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই স্কেলে বেতন পাবেন।

আর বেসরকারি বা স্থানীয় মসজিদগুলোর কর্মীদের বেতন দেওয়ার মূল দায়িত্ব স্থানীয় কমিটির হাতেই থাকবে।

মূলত, মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং বেতন বৈষম্য দূর করতেই এই পদক্ষেপ দেওয় হয়েছে বলে জানিয়েছে সরকার।

সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গেজেট অনুযায়ী নির্ধারিত গ্রেডগুলো হলো: সিনিয়র পেশ ইমাম: পঞ্চম গ্রেডপেশ ইমাম: ষষ্ঠ গ্রেডইমাম: নবম গ্রেডমুয়াজ্জিন: প্রধান মুয়াজ্জিন দশম এবং সাধারণ মুয়াজ্জিন ১১তম গ্রেডখাদিম: প্রধান খাদিম ১৫তম এবং সাধারণ খাদিম ১৬তম গ্রেডঅন্যান্য কর্মী: নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ২০তম গ্রেড

তবে খতিবদের সম্মানী বা বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি